
প্রথম টেস্ট জয়ের পর এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট জয়, তাও আবার ৯ উইকেটে। চাট্টিখানি কথা তো নয়। ডারউইন থেকে ম্যাকেতে পৌঁছানোর পরও যে রেশটা রয়ে গেছে, সেটা ক্রিকেটারদের কথাবার্তায় স্পষ্ট। এমনকি সংবাদমাধ্যমের সঙ্গে নির্দিষ্ট কোনো ক্রিকেটার কথা বললেও পাশ থেকে অন্যান্যরাও করেন মজা।
ম্যাকেতে পৌঁছে আজ অনুশীলন পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন শরীফুল ইসলাম।ডারউইন থেকে দীর্ঘ সাড়ে ১৪ ঘণ্টার যাত্রা সম্পর্কে প্রশ্নটা সাংবাদিকেরা পুরোপুরি করার আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে উঠলেন, ‘ভাই, সে তো স্কোয়াডেই ছিল না। তার ইন্টারভিউ কেন নিচ্ছেন?’
মুমিনুল হকও কম যান কীসে! সাংবাদিকেরা যখন একের পর এক প্রশ্ন করছিলেন, তখন মুমিনুলও জানতে চাইলেন, এই টেস্ট নিয়ে শরীফুলের প্রত্যাশা কী? এই প্রশ্ন শোনার পর শরীফুলের হাসি আর আটকায় কে। সংবাদমাধ্যমকর্মীরা মজা করে মুমিনুলকে জিজ্ঞেস করলেন, ‘এত ছোট প্রশ্ন করলে হবে?’ তাতে বাংলাদেশের বাঁহাতি পেসারের হাসি আরও বেড়ে যায়। শরীফুল হাসতে হাসতে উত্তর দিলেন, ‘প্রত্যাশা! ভাই হয়তো মজা করেছেন।’
গুগল ম্যাপে দেখাচ্ছে ডারউইন থেকে ম্যাকের দূরত্ব ২৮২৯ কিলোমিটার। দীর্ঘ এই পথ পাড়ি দিতে শরীফুল-মুমিনুল-তাসকিন আহমেদদের লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা। পৌঁছেই আজ পুরোদমে অনুশীলন করেন ফিল সিমন্সের শিষ্যরা। জিমে ক্রিকেটাররা কতটা ব্যস্ত সময় কাটাচ্ছেন, তা দেখা গেছে বিসিবির ভিডিওতে।
দীর্ঘ ভ্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে শরীফুল ম্যাকের আবহাওয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার সাংবাদিকদের বলেন, ‘ডারউইনে যখন ছিলাম, এখানের (ম্যাকে) চেয়ে অনেক গরম ছিল। এখানের আবহাওয়া আমাদের জন্য ভালো। কারণ, দেশে অনেক গরম। দীর্ঘ যাত্রা বলব না। ফ্লাইট বিলম্বিত হওয়ার কারণে আমাদের ট্রানজিট বড় হয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডেই ছিলেন না শরীফুল। তবে ডারউইন টেস্টের আগের দিন (১২ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পেসার মুশফিক হাসান ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন। সে সময়ই সফলভাবে ফিটনেস পরীক্ষায় উতরে যান শরীফুল। দলের সঙ্গে যোগ দিতে সেদিন রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য নিজেদের ইতিহাসকে আরও একটু সমৃদ্ধ করার হাতছানি। দ্বিতীয় টেস্ট জিতলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে ধবলধোলাই করবে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে সেই জয়ে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালান ডোনাল্ড। একই সঙ্গে প্রতিপক্ষ নিয়ে সফরকারী দলকে সতর্ক করে দিলেন তিনি।
২ মিনিট আগে
মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব বিভাগেই দারুণ ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ। বিপরীতে খুঁজে পাওয়া যায়নি চেনা অস্ট্রেলিয়াকে। দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট হয় প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ৪২৬ রান করা বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ৫৭ রানের। তানজিদ হাসান তামিমের উইকে
২৫ মিনিট আগে
মারারা ক্রিকেট গ্রাউন্ডে সাড়ে তিন দিনই অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অতিথিদের বিধ্বংসী বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। অস্ট্রেলিয়াকে হাতের নাগালে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন হাসান; ৫৫ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তিনি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক মাসেরও বেশি সময় বাইরে শরীফুল ইসলাম। বাংলাদেশ নিয়মিত খেললেও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তাঁর আর মাঠে নামা হয়নি। তবু নিজেকে দুর্ভাগা মনে করেন না বাংলাদেশের বাঁহাতি পেসার। দল ভালো করলে তিনিও খুশি।
২ ঘণ্টা আগে