
অস্ট্রেলিয়ার জার্সিতে সবশেষ নিক ম্যাডিনসন খেলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দীর্ঘ ৮ বছর পর আজ তিনি ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু ফিরে যে রেকর্ডে নাম লেখালেন, সেটা ম্যাডিনসন নিশ্চিতভাবেই ভুলে থাকতে চাইবেন। তাঁর লজ্জার রেকর্ডের দিনটা অস্বস্তিতেই শেষ করল অজিরা।
ডারবানে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ওপেনার হিসেবেই ব্যাটিংয়ে নামেন ম্যাডিনসন। তবে ৩৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। টেস্টে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ডে ম্যাডিনসন তৃতীয়। অজি ওপেনার হিসেবে বলের হিসেবে রানের খাতা না খুলতে পারার রেকর্ডে এটা সর্বোচ্চ। তাঁর বিব্রতকর রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে ১০.২ ওভারে ২ উইকেটে ২৪ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। ৯ রান করা ট্রাভিস হেডকে ফিরিয়েছেন উইয়ান মুল্ডার। আরেক ওপেনার ম্যাডিনসন ৩৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ১১তম ওভারের দ্বিতীয় বলে মার্কো ইয়ানসেনের অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ম্যাডিনসন।
দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরেন মারনাস লাবুশেন-স্টিভ স্মিথ। তৃতীয় উইকেটে তাঁরা (লাবুশেন-স্মিথ) গড়েন ৯৬ বলে ৬০ রানের জুটি। ২৬তম ওভারের শেষ বলে লাবুশেনকে (৩৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুল্ডার। রিভিউ নিয়েও লাবুশেন বাঁচতে পারেননি। ঠিক তার পরের ওভারেই ফেরেন স্মিথ। ২৭তম ওভারের তৃতীয় বলে তাঁকে (২৫) ফেরান ইয়ানসেন। ক্যাচ ধরেন মুল্ডার।
তিন বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২৬.৩ ওভারে ৪ উইকেটে ৮৪ রান। তার পর পঞ্চম উইকেটে অ্যালেক্স ক্যারি-ম্যাট রেনশর ৩৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। কিন্তু অ্যানরিখ নরকীয়ার জোড়া আঘাতে বেকায়দায় ফের চাপে পড়ে অজিরা। উইকেটরক্ষক ব্যাটার ক্যারিকে (১৪) ফেরান নরকীয়া। প্রোটিয়া পেসার এরপর ফিরিয়েছেন বিউ ওয়েবস্টারকে। ওয়েবস্টার নিজের প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হয়েছেন।
নরকীয়া সবশেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৩ সালে। তিন বছর পর এবার ডারবান টেস্টে ফিরে জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১২৪ রানে পরিণত করেন তিনি। অধিনায়ক প্যাট কামিন্স ও রেনশ সপ্তম উইকেটে ৬৩ রানের জুটি গড়েন। তাঁরা খেলেছেন ১৪০ বল। কিন্তু ৬৬তম ওভারের দ্বিতীয় বলের পর আলোকস্বল্পতা দেখা দেয়। এখানেই শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। ৬৫.২ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করে অজিরা। রেনশ ৪৪ রানে ব্যাটিং করছেন। অধিনায়ক কামিন্স ৩৩ রানে অপরাজিত।
২০১৩ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাডিনসনের। এখন পর্যন্ত ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪ টেস্ট খেলেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এবার তাঁর ফেরাটা হলো সাড়ে ৯ বছর পর। ২০১৬ সালের ডিসেম্বরে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে টেস্টে করেছিলেন ২২ রান।

আবুধাবিতে একমাত্র টেস্টের শুরুটা আজ বাংলাদেশ দারুণ করেছিল। যেভাবে বাংলাদেশ এগোতে থাকে, সেক্ষেত্রে ন্যুনতম ৪০০ রান করতেই পারত তারা। কিন্তু হঠাৎ ধসে এখন ৩৫০ রান স্কোরবোর্ডে তুলতে পারে কি না, তা নিয়েই কাজ করছে সংশয়। সাদমান ইসলাম আফগানিস্তানের বোলারদের কৃতিত্ব দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।
৪ ঘণ্টা আগে
প্রথমার্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। ফর্টিস এফসির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। কিন্তু বিরতির পর আর সেই বাঁধ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রাদার্সের রক্ষণ। একের পর এক জালে বল পাঠিয়ে ম্যাচটিকে একপেশে প্রদর্শনীতে রূপ দ
৫ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে রান করেছেন। আবুধাবিতে প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশ করেছিল অসাধারণ। কিন্তু লাঞ্চ বিরতির পরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানরা চাপে ফেলে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগে