Ajker Patrika

এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে

ক্রীড়া ডেস্ক    
এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে
কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ডারবানের বর্তমান কোচ ল্যান্স ক্লুজনারের জায়গায় আসবেন উইলিয়ামসন। ২০২৩ সালে টুর্নামেন্টের প্রথম আসর থেকেই দলটির সঙ্গে ছিলেন ক্লুজনার।

২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। দুই মৌসুমে ১৫ ম্যাচে ৩৪৩ রান করেছেন তিনি। এবার খেলোয়াড়ের বদলে কোচ হিসেবে দলটির ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে। ২০২৭ মৌসুমের জন্য অবশ্য খেলোয়াড় হিসেবেও তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন উইলিয়ামসন। এরপর গত বছরের অক্টোবরে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত পরামর্শক হিসেবে দায়িত্ব নেন তিনি। এবার কোচিংয়ের দায়িত্ব দিয়ে ক্রিকেটে নতুন ভূমিকায় তাঁর পথচলা শুরু হতে যাচ্ছে।

ডারবানের ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। কোচিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন রায়ান কুক, পেস বোলিং কোচ ভারত অরুণ, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো এবং ফিল্ডিং কোচ কুশেন কিশুন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিউজিল্যান্ডের অন্যতম সফল ব্যাটার হয়ে ওঠেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করে দেশটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে ৭ হাজার ২৫৬ রান নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে চতুর্থ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও ৯৩ ম্যাচে ২ হাজার ৫৭৫ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

ক্লুজনারের অধীনে চার মৌসুমের মধ্যে তিনবার লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। ২০২৪ সালে ফাইনালে উঠে রানার্সআপ হওয়াই ছিল দলটির সেরা সাফল্য। গত মৌসুমে ১০ ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে তারা।

আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের এসএ২০ অভিযান শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত