
একের পর এক জাদু দেখিয়ে চলেছেন লামিন ইয়ামাল। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। ছন্দে থাকা ইয়ামাল এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অনেকটাই এগিয়ে। তবে ১৯ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ডের কাছে এই পুরস্কার চেয়ে লক্ষ্য আরও বড়।
ইউরো, বিশ্বকাপজয়ী ইয়ামাল বার্সেলোনার জার্সিতে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন। ২০২৫-২৬ মৌসুমে বার্সার জার্সিতে ৪২ ম্যাচে ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন। এই মৌসুমে লা লিগা জিততে তাঁর অবদান কোনো অংশে কম নয়। স্পেনের এই ঘরোয়া ফুটবলে ১৬ গোল ও ১২ অ্যাসিস্ট রয়েছে তাঁর। গতকাল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে চার গোলের তিনটিতেই ইয়ামালের অবদান রয়েছে। ২ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগে ৪-১ গোলে জয়ের পর জিজ্ঞেস করা হয়েছে ব্যালন ডি’অর প্রসঙ্গেও। র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে গতকাল তিনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেমন মজা করেছেন, তেমনি জানালেন তাঁর লক্ষ্যও। ১৯ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ড বলেন, ‘ব্যালন ডি’অরের জন্যই শুধু খেলি না। নিজের জন্য, জাতীয় দলকে জেতাতে খেলি। আগামী মৌসুমের পরিকল্পনাও রয়েছে।’
নিউজার্সিতে গত ১৯ জুলাই ইয়ামাল মাত্র ১৯ বছর বয়সেই পেয়ে যান বিশ্বকাপ। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে উঁচিয়ে ধরেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা। ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন ডি’অর পুরস্কার জয়ে তিনি স্বাভাবিকভাবেই এগিয়ে। এই পুরস্কারের ক্ষেত্রে ভোটাভুটিরও একটা ব্যাপার আছে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গতকাল দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতানোর পর ইয়ামাল কথা বললেন একটু ভিন্ন সুরেই। মিক্সড জোনে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘কিছুই জানা নেই আমার। ভোট তো দিই না। কে জিতবে, সেটাও জানা নেই। আগামী মৌসুমে ভক্ত-সমর্থক ও নিজের কথা চিন্তা করে খেলি। নিজের খেলা চালিয়ে যাচ্ছি।’
নেশনস লিগে গতকাল মাত্র ৭০ সেকেন্ডেই গোলের দেখা পান ইয়ামাল। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার আগে ৩১ মিনিটে মার্ক পিউবিলকে দিয়ে গোল করান তিনি। ১৯ বছর ৭৮ দিন বয়সে স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এক ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করেন ইয়ামাল। এর আগে এই কীর্তি রাউল গঞ্জালেস করেছিলেন ২১ বছর ২৭৩ দিন বয়সে।
৬৩ মিনিটে ইয়ামাল যে গোল করেন, সেটা সত্যিই দুর্দান্ত। ডান প্রান্ত দিয়ে ঢুকে ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে বোকা বানিয়ে গোল করেন ইয়ামাল। দুজনেই বার্সেলোনার হয়ে খেলেন বলে একে অপরের দুর্বলতা ভালো করেই জানা। ম্যাচ শেষে নিজের গোলের রহস্য খোলাসা করলেন ১৯ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ড, ‘অনুশীলন থেকেই তাকে জানি। সে কীভাবে কী করে, সবই দেখেছি। সেভাবেই বোকা বানিয়ে গোলটা করলাম।’
ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর স্প্যানিশ কোচ বলেন, ‘ইয়ামাল কোন ধরনের খেলোয়াড়, সেটা আবারও দেখাল। আমরা ইয়ামালের জাদু উপভোগ করেছি। সে তার জাদুকে দলের জন্য কাজে লাগাতে পারে। তাকে পেয়ে আমরা ভাগ্যবান। দলের ভেতরে সে সবারই খুব প্রিয়।’
বিশ্বকাপের পর নেশনস লিগের দুই ম্যাচেই স্পেন জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর স্প্যানিশরা গত রাতে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। এই দুই ম্যাচ মিলিয়ে ইয়ামাল ৩ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। শনিবার রাতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। স্প্যানিশদের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচই নেশনস লিগের অন্তর্ভুক্ত।

অসলোতে পরশু রাতে নরওয়ে-পর্তুগাল ম্যাচে ক্যামেরার লেন্স হঠাৎ চলে গেল ডাগআউটে।ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগের ম্যাচ দেখছেন ডাগআউটে বসে। ভক্ত-সমর্থকেরা তাঁকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও সে আশা পূরণ হয়নি। পুরো ৯০ মিনিট ডাগআউটে বসেছিলেন। এমনকি সেই ম্যাচ শেষে তাঁকে নিয়ে হয়েছে অশান্তি।
৩১ মিনিট আগে
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে তড়িঘড়ি করে দেশে ফিরতে হলো তাঁকে। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারকে না পাওয়ার আফসোস করছেন সতীর্থ ইয়াসির আলী চৌধুরী রাব্বি। একই সঙ্গে রাব্বি জানিয়েছেন, এখন সামনে এগিয়ে যেতে হবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। আজ অজিরা নামবে ধবলধোলাই এড়াতে। বাংলাদেশে সময় বিকেল ৫টা ৩০ মিনিটে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে ইউরোস্পোর্ট ইন্ডিয়া। এক নজরে দেখে নিন
২ ঘণ্টা আগে
টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। টানা পরিত্যক্ত হয়ে চলেছে ম্যাচ। নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।
২ ঘণ্টা আগে