Ajker Patrika

৪০৫ রানের পাহাড় টপকাতে হবে ভারতকে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০২
৪০৫ রানের পাহাড় টপকাতে হবে ভারতকে
১১৪ রানের ইনিংস খেলার পথে আমির জাঙ্গোর একটি শট। ছবি; ক্রিকইনফো

গৌহাটিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪০৫ রান করেছে ক্যারিবীয়রা। জিততেই হলে তাই শাই হোপের দলের দেওয়া রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিকদের।

প্রথম ইনিংসে ব্যাট করে এটাই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে ৩৮৫ রান করেছিল তারা। এত দিন সেটাই ছিল ওয়ানডের প্রথম ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ।

ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড সংগ্রহের দিনে জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকেও। তাদের বর্তমান রান তাড়ার রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৩ সালে জয়পুরে অজিদের বিপক্ষে ৩৬০ রান তাড়া করে জিতেছিল ভারত।

জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গোর সেঞ্চুরিতে এই পুঁজি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন ক্যাম্পেবল। ৬৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে ফেরেন এই ওপেনার। উদ্বোধনী জুটিতে কেসি কার্টিকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন। এরপর দ্বিতীয় ইনিংসের হোপের সঙ্গে তাঁর ১১০ রান ওয়েস্ট ইন্ডিজের বড় পুঁজির ভীত গড়ে দেয়। যোগ করেন তিনি।

ক্যাম্পবেলের বিদায়ের পর ক্রিজে এসেই ঝড় তোলেন আমির। তৃতীয় উইকেটে হোপকে নিয়ে স্কোরবোর্ডে ১৮২ রান যোগ করেন তিনি। কুলদীপ যাদবের বলে আকিব নবির হাতে ধরা পড়ার আগে ১০৪ রান করেন অধিনায়ক। ৮ চার ও ৩ ছক্কায় সাজানো হোপের ৯৪ বলের ইনিংস।

সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন আমির। ৭৭ বলে ১৩ চার ও ৩ ছয় মারেন তিনি। রস্টন চেজ ২৯ ও শামার জোসেফ ১৪ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়ের দিনে সবচেয়ে বেশি খরুচে ছিলেন গুরনুর ব্রার। ১০ ওভারে ৯৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। রবীন্দ্র জাদেজা ও যাদবও নেন দুটি করে উইকেট। তাঁদের খরচ ৭৫ ও ৬৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত