
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমান দূরে আছেন চার বছর ধরে। ২০২২ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশ দলে আর তাঁকে দেখা যায়নি। খেলেন শুধু ঘরোয়া ক্রিকেটেই। এবার তাঁকে নেওয়া হয়েছে হাইপারফরম্যান্স (এইচপি) দলে।
মালয়েশিয়ার বিপক্ষে এইচপি দলের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসএম মেহেরব হাসানকে অধিনায়ক করা হয়েছে।অলরাউন্ডার হিসেবে তাঁর সঙ্গে আরও আছেন সাব্বির রহমান, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারীরা। টপ অর্ডারে আছেন জিশান আলম, জাওয়াদ আবরারের মতো তারকারা।
স্পিন বিভাগে সাব্বির-রাকিবুল-শামীম-সাব্বিরদের সঙ্গে আছেন লেগস্পিনার স্বাধীন ইসলাম। পেস বিভাগের দায়িত্বে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনিরা। তাঁরা শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
৮ ও ১০ আগস্ট মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ট-টোয়েন্টি খেলবে বাংলাদেশ এইচপি। ওয়ানডেতে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১২, ১৪ ও ১৬ আগস্ট হবে তিনটি ওয়ানডে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩-মালয়েশিয়া ওয়ানডে সিরিজ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। আর এইচপির এই টি-টোয়েন্টি দলটাই অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এইচপি দল
জিশান আলম
জাওয়াদ আবরার
এস. এম. মেহেরব হাসান
সাব্বির রহমান রোমান
আরিফুল ইসলাম
শামীম হোসেন পাটোয়ারী
মোহাম্মদ রুবেল
মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী
আব্দুল গাফ্ফার সাকলাইন
আবু হায়দার রনি
স্বাধীন ইসলাম
রাকিবুল হাসান
প্রীতম কুমার
মাহফুজুর রহমান রাব্বি
ইকবাল হোসেন

১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
৩৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে আইসিসি ইভেন্ট খেলা হলেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না বললেই চলে। এবার যে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ খেলছে, সেটা সিরিজের হিসেবে ১৮ বছর পর। টেস্টের হিসেব করলে অপেক্ষাটা আরও বেশি। মূল ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেট’ আজ প্রকাশ করেছে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি। ১০ দিনের টুর্নামেন্টে অংশ নেবে ৯ দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলও। প্রত্যেকে একে অপরের মুখোমুখি না হলেও কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকছে অংশগ্রহণকারী দলগুলোর।
২ ঘণ্টা আগে
সবকিছুই কেটে যায়—এই শিরোনামে দেওয়া পোস্টে গোমেস লিখেছেন, ‘আমি কথা দিচ্ছি, আজ পৃথিবী শেষ হয়ে যাবে না। বুকের ভেতরটা যতই ভারী লাগুক না কেন, হাল ছেড়ো না। কখনো কখনো একটু ভেঙে পড়তে হয়, যাতে সেই ফাটল দিয়েই কিছুটা আলো ভেতরে ঢুকতে পারে।’
২ ঘণ্টা আগে