
দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরেছিলেন আলেহান্দ্রো পাপু গোমেস। কিন্তু মাঠে ফেরার আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ইতালির সিরি ‘বি’ ক্লাব পাদোভার হয়ে খেলতে গিয়ে ডান গোড়ালির চোটে গত এপ্রিলে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। পুনর্বাসনের কঠিন সময়ে আবেগঘন বার্তা দিলেন গোমেস।
সবকিছুই কেটে যায়—এই শিরোনামে দেওয়া পোস্টে গোমেস লিখেছেন, ‘আমি কথা দিচ্ছি, আজ পৃথিবী শেষ হয়ে যাবে না। বুকের ভেতরটা যতই ভারী লাগুক না কেন, হাল ছেড়ো না। কখনো কখনো একটু ভেঙে পড়তে হয়, যাতে সেই ফাটল দিয়েই কিছুটা আলো ভেতরে ঢুকতে পারে।’
গোমেসের বিশ্বাস, খারাপ সময়ের পরই আলোর মুখ দেখবেন তিনি। এই প্রসঙ্গে লিখেছেন, ‘যতটা ইচ্ছা কাঁদো, তারপর চোখের পানি মুছে মনে রেখো—প্রতিটি ঝড়ের পরই শান্তি আসে।’
পোস্টের শেষ অংশে গোমেস লিখেছেন, ‘তোমার হাত দুটির দিকে তাকাও। এগুলো এমন সব যুদ্ধ লড়েছে, যার কথা কেউ জানে না। তারপরও তুমি আজও দাঁড়িয়ে আছ। এই কষ্ট চিরকাল তোমার আত্মায় থেকে যাবে না। জীবন সবসময়ই নিজেকে গুছিয়ে নেওয়ার পথ খুঁজে নেয়। গভীর শ্বাস নাও, ভয়কে ছেড়ে দাও, বিশ্বাস রাখো। আমি শপথ করে বলছি—সবকিছুই কেটে যায়।’
পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। তবে মন্তব্যের সুযোগ সীমিত রেখেছেন গোমেস। সেখানে মন্তব্য করা কয়েকজনের একজন ছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোনাস গুতিয়েরেস। তিনি লিখেছেন, ‘এগিয়ে যাও বন্ধু, সর্বশক্তি দিয়ে লড়ো।’
দুই বছরের ডোপিং নিষেধাজ্ঞা শেষে পাদোভায় যোগ দিয়ে আবারও নিজেকে প্রমাণের পথে ছিলেন গোমেস। ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার পাশাপাশি কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেন। তবে ২০২৫-২৬ মৌসুমে কয়েকটি ম্যাচ খেলার পর ডান গোড়ালির পুরোনো সমস্যা আবারও প্রকট হয়ে ওঠে তাঁর। গত ২১ মার্চ পালেরমোর বিপক্ষে ম্যাচের পর আর মাঠে নামা হয়নি গোমেসের। সে ম্যাচের পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
১৭ মিনিট আগে
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয়
২৩ মিনিট আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ যে হচ্ছে না, সেটা এখন বলে দেওয়াই যায়। গতকাল ক্রিকবাজের সংবাদ প্রকাশের পর অনেকটা ধারণা পাওয়া গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের অধিনায়ক। সেখানেই বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন কামিন্স।
১ ঘণ্টা আগে