
অস্ট্রেলিয়ার ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেট’ আজ প্রকাশ করেছে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি। ১০ দিনের টুর্নামেন্টে অংশ নেবে ৯ দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলও। প্রত্যেকে একে অপরের মুখোমুখি না হলেও কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকছে অংশগ্রহণকারী দলগুলোর।
২১ আগস্ট এনটি স্ট্রাইকস-এসিটি কোমেটস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ এইচপি অভিযান শুরু করবে পরের দিন। ২২ আগস্ট বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে এইচপি-নেপাল ম্যাচ। ২৫ আগস্ট পর্যন্ত টানা খেলতে হবে এইচপি দলকে। এই তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স, ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এইচপি-হোবার্ট হারিকেন্স ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে এইচপির এই দুই ম্যাচ মাঠে গড়াবে সকাল ১১টা ও বেলা ৩টা ৩০ মিনিটে। এক দিন বিরতি দিয়ে এইচপি ২৭ আগস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। ২৮ আগস্ট এনটি স্ট্রাইকের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এইচপির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে এইচপি দুটি ম্যাচ খেলবে মিরপুরে। ঘরের মাঠে এইচপি সেই দুই ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ৮ ও ১০ আগস্ট হবে এইচপি-মালয়েশিয়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
এখন পর্যন্ত তিনবার টপ এন্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এইচপি। ২০২৪ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্সআপ হয়েছে তারা। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি সেবার জিতেছে শিরোপা। এইচপির এটাই সর্বোচ্চ সাফল্য।
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২২ আগস্ট | নেপাল | বেলা ২টা ৩০ মিনিট |
| ২৩ আগস্ট | হোবার্ট হারিকেনস | বেলা ১টা ৩০ মিনিট |
| ২৪ আগস্ট | ভিক্টোরিয়া | সকাল ১১ টা |
| ২৫ আগস্ট | অ্যাডিলেড স্ট্রাইকার্স | বেলা ৩ টা ৩০ মিনিট |
| ২৭ আগস্ট | নিউজিল্যান্ড ‘এ’ | বেলা দেড়টা |
| ২৮ আগস্ট | এনটি স্ট্রাইক | বেলা দেড়টা |

অস্ট্রেলিয়ার মাঠে আইসিসি ইভেন্ট খেলা হলেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না বললেই চলে। এবার যে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ খেলছে, সেটা সিরিজের হিসেবে ১৮ বছর পর। টেস্টের হিসেব করলে অপেক্ষাটা আরও বেশি। মূল ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে
৭ মিনিট আগে
সবকিছুই কেটে যায়—এই শিরোনামে দেওয়া পোস্টে গোমেস লিখেছেন, ‘আমি কথা দিচ্ছি, আজ পৃথিবী শেষ হয়ে যাবে না। বুকের ভেতরটা যতই ভারী লাগুক না কেন, হাল ছেড়ো না। কখনো কখনো একটু ভেঙে পড়তে হয়, যাতে সেই ফাটল দিয়েই কিছুটা আলো ভেতরে ঢুকতে পারে।’
১ ঘণ্টা আগে
অল্প রানআপ নিয়ে বোলিংয়ে এসে মুহূর্তেই স্টাম্প ভেঙে ফেলেন। কিংবা ব্যাটারের পায়ে লাগতেই সজোরে আবেদনের পর আঙুল তুলে দেওয়া। মূলত মিচেল স্টার্ক প্রসঙ্গেই এটা বলা। বাঁহাতের পেস-সুইয়ে একের পর এক উইকেট নেওয়া স্টার্কের সামনে এখন কিংবদন্তিদের রেকর্ড গড়ার হাতছানি। তবে আপাতত এটা নিয়ে ভাবছেন না অস্ট্রেলিয়ার বাঁহ
২ ঘণ্টা আগে
২০০৮ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমানে পাঞ্জাব কিংস) যোগ দেন লি। দলটির অন্যতম মালিক ছিলেন প্রীতি। ২০১০ সাল পর্যন্ত পাঞ্জাবের হয়ে খেলার পর ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখান লি। সেই সময় থেকেই দুজনকে ঘিরে বিভিন্ন সময়ে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে এত দিন বিষয়টি নিয়ে
২ ঘণ্টা আগে