
ওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
৮ ওয়ানডেতে ৪.৩০ ইকোনমিতে ১২ উইকেট শিকার গজনফারের। এর মধ্যে এ মাসেই শারজায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ১৮ বছর বয়সী এই তরুণ স্পিনার। তাঁর ঘূর্ণি বৈচিত্র্যে রীতিমতো খাবি খেয়েছিলেন শান্ত-মিরাজরা। রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদের পর আফগানদের যেন আরেক নতুন প্রতিভা।
এই বছরের ৭ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গজনফারের। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের রাডারে এই তরুণ ক্রিকেটার। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স তাঁকে দলে ভিড়িয়েছে। বাংলাদেশের বিপক্ষে জাদু দেখানোর পর আইপিএলে তাঁর প্রতি দলগুলোর আকর্ষণ থাকবে বলে ধারণা করা হচ্ছিল।
সে ধারণাই সত্যি হলো। ২০২৫ আইপিএলের মেগা নিলামে বেঙ্গালুরু-মুম্বাই-কেকেআরের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায় গজনফারকে নিয়ে। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতার মধ্যে লড়াইয়ে জিতল মুম্বাই। ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে আইপিএলের সবচেয়ে সফল দলটি।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গজনফার উঠে এসেছেন টেনিস বলের ক্রিকেট খেলে। শুরুতে ছিলেন পেসার। কিন্তু বল ঘোরানোয় দক্ষতা দেখে কোচদের পরামর্শে স্পিন বেছে নেন। স্বভাবত অফ স্পিনার; কিন্তু ক্যারম, স্ট্রেইট, আর্ম ডেলিভারি, লো স্পিন—অনেক ভেরিয়েশন আছে গজনফারের ঝুলিতে।

টেস্টে বাংলাদেশ সম্প্রতি দুর্দান্ত খেলছে। গত বছরের নভেম্বর থেকে হিসেব করলে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে জিতেছে ৫ টেস্ট। আজ আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া বাংলাদেশ যেন অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পায়।
২৪ মিনিট আগে
জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
২ ঘণ্টা আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৩ ঘণ্টা আগে