
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
মনুমেন্তালে গতকাল দর্শকপূর্ণ মাঠে হয়েছে আর্জেন্টিনা-বেনিন প্রীতি ম্যাচ। যে ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে থাকল মেসিময়। আর্জেন্টিনার তারকা ফুটবলারের ম্যাচ পুরোটা মাঠে বসে দেখেছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিংগেস। মেসির পরিবারের সদস্যরাও শুরু থেকে শেষ পর্যন্ত থেকেছেন। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কনমেবলে খেলার প্রস্তুাব দিয়েছেন দোমিংগেস।
বেনিন ম্যাচ শেষে মেসি ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন দোমিংগেস। সবার সামনেই কনমেবল প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে তার ক্যারিয়ারে একমাত্র যে জিনিসটি বাকি আছে, সেটা হলো কোপা লিবার্তাদোরেসে খেলা। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?’ প্রস্তাবটি শুনে মেসি কোনো কথা বলেননি। কেবল হেসেছেন।
বেশ কিছুদিন ধরেই কনমেবলের কোপা লিবার্তাদোরেসে মেক্সিকোর দলগুলোকে আবারও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে এমন কথাও শোনা যাচ্ছে যে, তারা এমএলএসের (এমএলএস) দলগুলোকেও এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে পারে। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২৩ থেকে এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে চার শিরোপা জিতেছেন আর্জেন্টিনার তারকা।
আর্জেন্টিনার নতুন মেসি হিসেবে অনেকেই মনে করছেন নিকো পাসকে। এরই মধ্যে মেসির পর আর্জেন্টিনার নতুন ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় হিসেবে ভোট পেয়েছেন পাস। বেনিনের বিপক্ষে গতকাল মেসির অ্যাসিস্টে পাস একটা গোলও করেছেন। পাস নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টে লিখেছেন, ‘গতকাল ইতিহাসের সেরা খেলোয়াড় জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। তিনি এত বছর ধরে আমাদের স্বপ্ন দেখতে এবং আনন্দ উপভোগ করতে শিখিয়েছেন। আপনার ক্যারিয়ারের অংশ হতে পারা এবং গতকালের মতো এত বিশেষ মুহূর্ত আপনার পাশে থেকে উপভোগ করতে পারা সত্যিই গর্বের বিষয়।’
বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। তাঁর বিদায়ী ভাষণ লিওনেল স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এনসো ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়। মেসির মতো ওতাামেন্দিও গতকাল আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
১ ঘণ্টা আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
৩ ঘণ্টা আগে