
ভিয়ারিয়ালের বিপক্ষে চুল টেনে সরাসরি লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে ১-০ গোলের জয় পেলেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ব্রাজিলিয়ান উইঙ্গারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন তিনি।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস। ১০ মিনিটের মাথায় ইয়ান দিওমান্দের গোলে লিড নেয় রিয়াল। ৭১ মিনিটে বক্সে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছিলেন ভিনিসিয়ুস। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে স্বভাবসুলভ উদযাপন শুরু করেন ব্রাজিলিয়ান তারকা।
কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিতেও বেশি সময় লাগেনি। ভিএআরে দেখা যায়, গোলের আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেন ভিনিসিয়ুস। ফলে গোল বাতিল করেন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা। একই সঙ্গে ভিনিসিয়ুসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি।
ম্যাচ শেষে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান ভিনিসিয়ুস। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আনন্দ চলতেই থাকে... আমার দল ও সমর্থকদের কাছে দুঃখিত।’
তবে ক্ষমা চেয়েই থামেননি এই ফরোয়ার্ড। পরে নিজের বিরুদ্ধে প্রতিপক্ষের বিভিন্ন চ্যালেঞ্জের কিছু অংশ শেয়ার করেন তিনি। একই সঙ্গে বারবার কার্ড দেখানোর বিষয়েও অভিযোগ তোলেন।
স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, চুল টেনে ধরার মতো আচরণ সহিংস অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এমন ঘটনায় প্রতিপক্ষের কোনো খেলোয়াড় চোট না পেলে এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে ভিনিসিয়ুসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তাঁকে কত ম্যাচ নিষিদ্ধ করা হবে, তা নির্ধারণ করবে শৃঙ্খলা কমিটি।
এমনিতেই চলতি লা লিগায় বার্সার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রিয়াল। এল ক্লাসিকোতে কাতালানদের হারিয়ে ব্যবধান কমানোর সুযোগ তাদের সামনে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ভিনিসিয়ুসকে না পাওয়া রিয়ালের জন্য বড় ধাক্কা হতে পারে।

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
৪ মিনিট আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।
১৪ মিনিট আগে
বল জিয়াউর রহমানের প্যাডে লাগলেই জোরালো আবেদন হলো। কিন্তু আবেদন সাড়া দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান হাসান মাহমুদ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে তাঁর ১০ নম্বর জার্সিতে আবেগঘন বার্তা লিখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। জার্সিটির পেছনে লেখা ‘ধন্যবাদ’ শব্দের সঙ্গে প্রত্যেকে যোগ করেছেন নিজেদের অনুভূতি। সেখানে উঠে এসেছে মেসির নেতৃত্ব, অনুপ্রেরণা এবং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তাঁর অবদানের কথা।
১ ঘণ্টা আগে