
নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে অডিট রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় ৩২ ফেডারেশেন/অ্যাসোসিয়েশনের অর্থ ছাড়করণ সাময়িক স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদনেই এই সংক্রান্ত চিঠি জারি করেছে এনএসসি।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ সালের ২৩ নম্বর ধারায় প্রতিটি ফেডারেশনের আয়-ব্যয় হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এবার এই বিষয়ে চিঠি দিয়েছিল এনএসসি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ২৩ ফেডারেশন অডিট রিপোর্ট জমা দিলেও বাকি ৩২ ফেডারেশন/অ্যাসোসিয়েশন অডিট জমা দেয়নি।
অডিট রিপোর্ট না দেওয়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো যথাক্রমে–সাইক্লিং, উশু, দাবা, কাবাডি, কারাতে, স্কোয়াশ, শ্যুটিং, অ্যাথলেটিকস, গলফ, জিমন্যাস্টিকস, রোয়িং, শরীর গঠন, ব্রিজ, বেসবল-সফট বল, সেপাক টাকরো, বাশাআপ, প্যারা আর্চারি, মাউন্টেরিং, থ্রো বল, কান্ট্রি গেমস, মার্শাল আর্ট, ঘুড়ি, কিক বক্সিং, আন্তর্জাতিক তায়কোয়ান্দো, ব্যুথান, সার্ফিং, ইয়োগা, চুকবল, জুজুৎসু, খিউকুশিন, হকি ও টেনিস।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৪ ঘণ্টা আগে