Ajker Patrika

বিশ্বকাপ দেখতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হলো ব্রাজিলের সাবেক তারকার

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ দেখতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হলো ব্রাজিলের সাবেক তারকার
আজতেকায় উদ্বোধনী ম্যাচ দেখতে গিয়েছিলেন মার্সেলো। তবে সুখকর অভিজ্ঞতা নিয়ে ফেরা হয়নি তাঁর। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের খেলা উপভোগ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিলেন ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। তবে শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান তিনি।

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু হয়েছে। আজতেকায় উদ্বোধনী ম্যাচে আফ্রিকার প্রতিনিধিদের ২-০ গোলে হারায় সহ-আয়োজেকরা। দুই দলের ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় উঠে এসেছে স্টেডিয়ামের বাইরের বিক্ষোভ এবং সংঘর্ষ। এই ঘটনায় বড় ধরনের বিপদের মুখে পড়তে পারতেন মার্সেলো।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে জানা যায়, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সেই সময় ঘটনাস্থলের ভিড়ের মধ্যে আটকে পড়েন মার্সেলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে—এমন আশঙ্কায় তাঁকে দ্রুত চিহ্নিত করে পুলিশ নিরাপত্তা ঘেরার মধ্যে সরিয়ে নেয়। পরে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়। ঘটনায় তিনি কোনো আঘাত পাননি বলে জানা গেছে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্সেলো নিজেই আজতেকা স্টেডিয়াম ভ্রমণের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ ব্যবধানে জয় এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। তবে স্প্যানিশ সংবাদপত্রে প্রকাশিত এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্সেলো।

বিশ্বকাপ উদ্বোধনের নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকান কর্তৃপক্ষ হাজার হাজার পুলিশ সদস্য নিয়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালায়। তবুও স্টেডিয়াম ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনার ঘটনা ঘটে; বিভিন্ন গোষ্ঠী ও সামাজিক আন্দোলন ম্যাচের আগে, চলাকালে এবং পরে বিক্ষোভ করে। কিছু এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষও হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত