
সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। অথচ গতকাল প্রথম দিনে প্রথম দুই সেশনে পাকিস্তান যেভাবে খেলছিল, সেটা বজায় থাকলে হতে পারত অন্য কিছু। তবে দল ভালো অবস্থায় থাকায় লিটন দাসকে কৃতিত্ব দিয়েছেন নাহিদ রানা।
দল চাপে পড়লেই যেন লিটনের সেরাটা বেরিয়ে আসে। গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে যখন বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৬ রান, তখন ব্যাটিংয়ে নামেন তিনি। মুহূর্তেই সেই স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১০ রান। খাদের কিনারায় থাকা বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন। সপ্তম থেকে নবম উইকেট—এই সময়ে তিন টেলএন্ডার ব্যাটার তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে ৬০, ৪৮ ও ৬৪ রানের তিনটি জুটি গড়তে অবদান রাখেন লিটন। এই তিন জুটি গড়ার পথে লিটন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ১৫৯ বলে করেছেন ১২৬ রান।
আজ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১৫৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান গুটিয়ে গেছে ২৩২ রানে। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা— দ্বিতীয় দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে নাহিদ রানা এলে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল এমন প্রশ্ন। উত্তরে বাংলাদেশের গতিতারকা বলেন, ‘আমি বলব আমাদের টার্নিং পয়েন্টটা ছিল লিটন দার ব্যাটিং। তারপর হচ্ছে যে শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরীফুল, এই শেষের দিকে ব্যাটিংয়ে টার্নিং পয়েন্টটা বেশি ছিল। বোলিংয়ে আলহামদুলিল্লাহ ভালো করছি। কিন্তু যদি লিটনদার সেঞ্চুরি না হতো, তাহলে আমরা আরেকটু ব্যাকফুটে থাকতাম। আমার মতে টার্নিং দাদার (লিটন) সেঞ্চুরি ছিল টার্নিং পয়েন্ট।’
সিলেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে একবারই জয়ের ইতিহাস রয়েছে। গত বছর বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রান তাড়া করে জিততে জিম্বাবুয়ে হারিয়েছিল ৭ উইকেট। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ১৫৬ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনে স্বাগতিকেরা ব্যাটিংয়ে নামবে হাতে ৭ উইকেট নিয়ে। কিন্তু কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ—গতকাল দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে রানার কাছে এমন প্রশ্ন এলে তিনি জানিয়েছেন, যতক্ষণ হাতে সময় রয়েছে, ততক্ষণ ব্যাটিং করবে বাংলাদেশ। ২৩ বছর বয়সী গতিতারকা বলেন, ‘টেস্টের দুই দিন শেষ হয়েছে এবং আরও তিন দিন আছে। বর্তমানে একটাই পরিকল্পনা আমরা কাল (আজ) যতক্ষণ পারব, ব্যাটিং করব। সেই রকম কোনো লক্ষ্য নেই যে ২০০ কিংবা ২৫০, ৩০০ দিতে হবে। কারণ, দীর্ঘ সময় পড়ে আছে। কালকের পরে আরও দুই দিন আছে। তো আমরা কাল চেষ্টা করব দীর্ঘ সময় ব্যাটিং করার।’
দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুটি করে ফাইফার নিয়েছেন রানা। ক্রিকেট বিশ্বের বড় তারকা হতে যাচ্ছেন বলে ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। রানা অবশ্য এত দূর ভাবছেন না, ‘আসলে আগে থেকে বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা জিনিস চিন্তা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সময়টা ভালো যাচ্ছে। উপভোগ করছি এবং চেষ্টা করছি যাতে দেশের হয়ে ভালো কিছু করতে পারি। নিজের প্রতি তেমন আশা নেই। দল আমার কাছে কী চাচ্ছে, অধিনায়ক কী পরিকল্পনা দিচ্ছেন, সেটা বাস্তবায়নের চেষ্টা করি।’
গতকাল ব্যক্তিগত ৫২ রানের সময় পাকিস্তানের ভুলে বেঁচে যান লিটন। খুররম শেহজাদের বাউন্সার পুল করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন লিটন। তখন পাকিস্তান আর রিভিউ নেয়নি। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল তাঁর (লিটন) গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। ৫২ রানে জীবন পাওয়া লিটন ১৫৯ বলে করেছেন ১২৬ রান। ১৬ চার ও ২ ছক্কা মেরেছেন। শুধু তাই নয়, তাসকিন-শরীফুলদের কম খেলার সুযোগ দিতে অনেক সিঙ্গেল লিটন নেননি।
সিলেট টেস্টে ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানের পর পাকিস্তান গুটিয়ে যায় ২৩২ রানে। দ্বিতীয় দিনের প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১১০ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া লিটনের কাছ থেকে ভক্ত-সমর্থকেরাও দারুণ কিছুর প্রত্যাশায় রয়েছেন। যার মধ্যে তিনবার পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন।
মোহাম্মদ আব্বাসের বল পয়েন্ট দিয়ে চার মারের আগেই ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খান বললেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত বলটা চারই হয়েছে। মুশফিকুর রহিমও সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন। হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। পিচে এরপর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুশফিক। বাংলাদেশের হয়
২ ঘণ্টা আগে
ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। খেলে যাচ্ছেন শুধু টেস্ট। এই এক সংস্করণে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। সিলেটে আজ মুশফিক এমন কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো ক্রিকেটার করতে পারেননি।
২ ঘণ্টা আগে
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সোমবারের রাতটা হয়তো শুধুই আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নয়। মহেন্দ্র সিং ধোনির ভক্তদের জন্য এটা হয়ে উঠতে পারে আবেগে ভরা এক বিদায়ের মঞ্চ। পাঁচ বছর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই যে ইঙ্গিত দিয়েছিলেন, সময় যেন ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
হাসান আলীর পাতা ফাঁদেই পা দিলেন লিটন দাস। পাকিস্তানি পেসারের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে আপার কাট করেন। বল চলে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের হাতে। ক্যাচ নিতে ভুল করেননি তিনি। টেস্টে ২০তম ফিফটি তুলে নেওয়ার পর ৬৯ রানে কাটা পড়েন লিটন।
৩ ঘণ্টা আগে