
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
আইসিসির ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন রানা। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পুরস্কারই পেয়েছেন রানা। আজ আইসিসিকে বলেন, ‘বিশ্বমানের দল নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলে আইসিসির সেরা ক্রিকেটার হওয়াটা দারুণ অনুভূতি। ঘরের মাঠে এমন পারফরম্যান্স করায় সিরিজটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। এটা আমি সব সময় মনে রাখব।পুরো সময়জুড়ে আমার প্রতি অবিচল সমর্থন ও বিশ্বাস রাখায় সতীর্থদের প্রতি কৃতজ্ঞ।’
সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার ও ওমানের যতিন্দর সিংকে টপকে আইসিসির এপ্রিলের সেরা ক্রিকেটার হয়েছেন রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন রানা। যার মধ্যে একটিতে ছিল ফাইফার। আর এপ্রিলে যতিন্দর ৫ ওয়ানডেতে ৫৩.২০ গড় ও ১১৫.১৫ স্ট্রাইকরেটে করেন ২৬৬ রান। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন তিনি। আমিরাতের অজয় দুই ওয়ানডেতে নিয়েছিলেন ৯ উইকেট।
সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন রানা। যার মধ্যে সাকিব ২০২১ সালের জুলাইয়ে ও ২০২৩ সালের মার্চে দুইবার জেতেন মাসসেরার পুরস্কার। আর ২০২১ সালের মে মাসে মুশফিক ও ২০২৫ সালের এপ্রিলের সেরা ক্রিকেটার হয়েছিলেন মিরাজ। রানা সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টে পেয়েছেন ৬ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়ে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে।

বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
৩৪ মিনিট আগে
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত নিয়ে সমালোচনা হয় প্রায়ই। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিয়ে বেশির ভাগ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।
৩ ঘণ্টা আগে