চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার। এই গ্রহণের বিশেষত্বের ফলে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণ সাধারণত ১০০ বছর পরপর হলেও এবার মাত্র ১০ বছরের ব্যবধানে আবার দেখা যাচ্ছে। এর আগে ২০১৩ সালে হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিল।
স্পেস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১৮ মাস পরপর একটি পূর্ণ সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে দেয়। সূর্যের নানা রকমের গ্রহণ হয়। কখনো আংশিক আবার কখনো পুরোপুরি ঢাকা পড়ে সূর্য, যাকে বলে পূর্ণগ্রাস। আবার কখনো বলয়গ্রাস হয়, যা ‘রিং অব ফায়ার’ হিসেবে পরিচিত। যদি তিন রকম গ্রহণ একসঙ্গে ঘটে, তাকে হাইব্রিড গ্রহণ বলা হয়।
চলতি বছর মোট চারটি গ্রহণ হবে, সেগুলোর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ ৷ নাসা জানিয়েছে, এবারের হাইব্রিড সূর্যগ্রহণ শুধু অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহর থেকে পুরোপুরি দেখা যাবে। পুরো গ্রহণের স্থায়িত্ব হবে ১ মিনিট ১৬ সেকেন্ড।
পরবর্তী সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর, শনিবার। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে, ২০২৩ শুক্রবার। দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ২৮ অক্টোবর, রোববার।

পৃথিবীর আলো, উষ্ণতা ও প্রাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস এই সূর্যকে আমাদের কাছে চিরস্থায়ী মনে হয়। কিন্তু মহাবিশ্বের কোনো কিছুই চিরস্থায়ী নয়। একসময় সূর্যও তার বর্তমান রূপ হারিয়ে ফেলবে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এই পরিবর্তন ঘটতে এখনো বিপুল সময় বাকি।
২ দিন আগে
আফ্রিকা মহাদেশ ধারণার চেয়েও দ্রুত দুই ভাগে বিভক্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদেরা। মহাদেশটির একটি সক্রিয় রিফট বা ভূত্বক বিচ্ছিন্ন হওয়া অঞ্চল ইতিমধ্যে ‘গুরুত্বপূর্ণ সীমা’ বা ক্রিটিক্যাল থ্রেশহোল্ডে পৌঁছে গেছে। ফলে আগামী কয়েক মিলিয়ন বছরের মধ্যে এই অঞ্চল ভেঙে গিয়ে সেখানে...
৩ দিন আগে
মানব মস্তিষ্ক বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো, মস্তিষ্কের ভেতরেই একজন ‘মানুষের’ টিকে থাকা। কারণ মানুষ জীবিত থাকা অবস্থায় তার মস্তিষ্কের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ নিয়ে বিজ্ঞানীরা ইচ্ছেমতো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না। ফলে মস্তিষ্ক কীভাবে বিকশিত হয়, কীভাবে এর বিভিন্ন অংশের মধ্যে সংযোগ তৈরি হয়...
৪ দিন আগে
আনন্দের জন্য বই পড়ার সঙ্গে ভালো মানসিক স্বাস্থ্য, বেশি সহমর্মিতা এবং ডিমেনশিয়ায় বা স্মৃতিভ্রংশে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ‘দ্য কুইন্স রিডিং রুমের’ সঙ্গে যৌথভাবে আনন্দের জন্য বই পড়ার উপকারিতা নিয়ে কাজ করেছেন।
৬ দিন আগে