
রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ শনিবার দিনব্যাপী ঢাকার বিভিন্ন এলাকায় পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতোয়ালি ট্রাফিক জোনের নর্থসাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় চারটি প্রতিষ্ঠান ও একজনকে ৭ হাজার টাকা জরিমানা ও একজনকে গ্রেপ্তার করা হয় এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগ জানিয়েছে, যাত্রাবাড়ী জোনে গোলাপবাগ মোড় থেকে ধলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৬ জন ব্যবসায়ীকে মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা গেছে, পান্থপথ থেকে গ্রিন রোড পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৩৫টি ভিডিও মামলা ও ৪টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, সনি স্কয়ার ঈদগা মাঠ, রাইনখোলা ও চিড়িয়াখানা রোড এলাকায় এলাকায় পরিচালিত অভিযানে ৪টি দোকান ৬৭ হাজার টাকা জরিমানা, একজনকে গ্রেপ্তার, ৪ জনের নিকট মুচলেকা গ্রহণ, অন্যান্য ধারায় ৪টি ও ৪টি ভিডিও মামলা করা হয় এবং এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ৩০টি দোকানে মোট ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, টাউন হল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনা করে তিনটি দোকানে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মহাখালী কাঁচাবাজারসংলগ্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯টি দোকানকে সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে ৫০টি দোকানে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয় এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্যদের সতর্ক করা হয়েছে।

সর্বশেষ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এরই মধ্যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশের বাস্তবায়ন নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল উত্তপ্ত। বিরোধী দল অভিযোগ করছে, সরকার ক্ষমতার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার এড়িয়ে যাচ্ছে। তারা আরও বলছে, জুলাই চেতনার বিপরীতে গিয়ে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
১৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার দেওয়া এক শোক বিবৃতিতে তিনি জানান, দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় তিনজন নারীসহ পাঁচজনের মর্মান্তিক
১৫ ঘণ্টা আগে