রাজধানীর শনির আখড়ায় একটি বাসা থেকে আলো আক্তার (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আলোর বাবা মো. রাসেল জানান, কদমতলী শনির আখড়ায় একটি বাসায় ভাড়া থাকেন তাঁরা। বিকেলে বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক মৃত বলে জানান।
বাবা রাসেল আরও বলেন, আলো কেন এই ঘটনা ঘটিয়েছে, তা তাঁদের জানা নেই। কারও সঙ্গে ঝগড়া হয়নি। কোনো কারণে রাগারাগিও করেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানায় জানানো করা হয়েছে।

ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, ‘আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই? বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের ধারাবাহিক চাঁদাবাজি থেকে মুক্তি চাই।’ তিনি অভিযোগ করেন, শামীমের অনুসারী আজিজুল তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়।
৩ মিনিট আগে
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হয়েছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
১১ মিনিট আগে
কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।
১ ঘণ্টা আগে