মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, ‘বিশ্বব্যাপী ধর্মকে নারীর প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধর্মকে নারী আন্দোলনের মুখোমুখি করা হচ্ছে।’ সমতাভিত্তিক সমাজ কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘সব সময় চেয়েছি বাংলাদেশ মহিলা পরিষদ নারী সমাজের আস্থার জায়গা হয়ে উঠুক, আমরা তা অর্জন করতে পেরেছি।’
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে এই নারী অধিকারকর্মী বলেন, ‘গত দেড় বছর মুক্তিযুদ্ধবিরোধী এবং নারীবিদ্বেষী বক্তব্য ছড়ানো হয়েছে, ঘৃণা বিদ্বেষ তৈরি করা হয়েছে! তার বিরুদ্ধে জনগণ নির্বাচনের মধ্য দিয়ে রায় দিয়েছে। রাজনীতির চর্চার মূল জায়গা ছিল মব শক্তি, নারী বিরোধী চর্চা। এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’
শুভেচ্ছা বক্তব্যে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘আজকের দিনে স্মরণ করি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুফিয়া কামালসহ সকল সদস্যবৃন্দ, কর্মী সংগঠক ও শুভানুধ্যায়ীদের। এই সংগঠন আমাদের অহংকার, যা নারী আন্দোলনের ভিতকে শক্ত করেছে। ৫৬ বছরে সংগঠন নারী আন্দোলন এগিয়ে নিতে ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে সংগ্রাম করেছে।’ তিনি এ সময় সমঅধিকার প্রতিষ্ঠায় তরুণদের লড়াই করার আহ্বান জানান।
‘লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি’ এই স্লোগানের আলোকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সুফিয়া কামাল ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব আজীজ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

সর্বশেষ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এরই মধ্যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশের বাস্তবায়ন নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল উত্তপ্ত। বিরোধী দল অভিযোগ করছে, সরকার ক্ষমতার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার এড়িয়ে যাচ্ছে। তারা আরও বলছে, জুলাই চেতনার বিপরীতে গিয়ে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
১৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার দেওয়া এক শোক বিবৃতিতে তিনি জানান, দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় তিনজন নারীসহ পাঁচজনের মর্মান্তিক
১৫ ঘণ্টা আগে