
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বদিউজ্জামান তপাদার আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে যাওয়ার জন্য নোট দেব।’
এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন:

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির প্রতি গড়িমসির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি..
৩ মিনিট আগে
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
২ ঘণ্টা আগে
ভোলায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জ্বালানিসংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জামায়াত অভিযোগ করেছে।
৩ ঘণ্টা আগে
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। গতকাল সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
৪ ঘণ্টা আগে