
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারীদের সংবাদ সম্মেলন চলার একপর্যায়ে অন্য একটি গ্রুপ স্লোগান দিতে থাকেন। স্লোগানের একপর্যায়ে উভয় গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, চেয়ার ছোড়াছুড়ি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে রিভাসহ অন্তত ১০ জন আহত হয় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রিভা-রাজিয়া ও তাদের অনুসারীরা আজ রোববার বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করলে অন্য গ্রুপ স্লোগান দিতে থাকে। স্লোগানের একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে চেয়ার ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে প্রায় ১০ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলেজ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে তামান্না জেসমিন রিভা ছাড়া আরও রয়েছেন সোনালী আক্তার, কল্পনা জাহান, শেখ সানজিদা, বৈশাখী আক্তার। প্রতিবেদনে লেখার সময় পর্যন্ত এদের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।
শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাস থেকে বের না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে বলে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে একাংশ। আরেকটি পক্ষ জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে মিথ্যা ও সাজানো উল্লেখ করে যারা জান্নাতুল ফেরদৌসের পক্ষে কথা বলছে তাদের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে কলেজ ও ছাত্রলীগের মান সম্মানের ওপর আঘাত করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সোলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রলীগ নেত্রীকে মারধর, হেনস্তা ও বাধ্য করে অশ্লীল ছবি তোলারও অভিযোগ অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের বিরুদ্ধে। গত শনিবার রাত ১১টার সময়ে রাজিয়া বেগম ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। ঘটনার পরে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে স্লোগান ও মিছিল করতে দেখা যায়।
ঘটনার বিষয়ে জানতে উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম ও অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার ফোন দেওয়া হলে তারা তা রিসিভ করেননি।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহে থানায় ফোন করলে পরিচয় যাচাইয়ের পর তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৪৮ জনের বিরুদ্ধে ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড থেকে নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ঋণের অর্থ আত্মসাতের মামলায়
১৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও তাঁদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। ফলে হাসপাতালে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছেন। এতে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগী ও স্বজনদের মধ্যে বাড়ছে আতঙ্ক।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট বাজারে ইজারা ছাড়াই খাস কালেকশনের টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সভাপতি ইদ্রিছ হায়দার নয়নের বিরুদ্ধে। ভূমি অফিসের দাবি, উপজেলা প্রশাসন তাঁকে এ দায়িত্ব দেয়নি। এ বিষয়ে ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।
১৬ মিনিট আগে