
ভোলায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জ্বালানিসংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জামায়াত অভিযোগ করেছে। এই গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে আজকের মধ্যেই ওই নারীর মুক্তি ও মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘সাওদা সুমি নামে এক নারী ফেসবুক স্ট্যাটাস শেয়ার করায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বলা হয়েছে, “ওপরের নির্দেশে” তাঁকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো—ওপরের নির্দেশ বলতে তাঁরা কাকে বুঝিয়েছেন?”
স্পিকারের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। কারণ, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। অথচ এ সরকার তো গণতান্ত্রিক সরকার, তাহলে মানুষ কি কথা বলতে পারবে না?’
রফিকুল ইসলাম খানের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি পয়েন্ট অব অর্ডার রূপে গৃহীত হলো না। বিধিও উল্লেখ করেননি। তবুও যেহেতু আপনি বিষয়টি বলেছেন এবং বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি সমস্যাটি সমাধানের চেষ্টা করেছি। তবে সংসদে বসে বাইরের রাজপথের মতো আলটিমেটাম দেওয়া ঠিক নয়।’
স্পিকার আরও বলেন, ‘বিধি অনুসারে প্রয়োজন হলে, আপনি প্রস্তাব আকারে নিয়ে আসবেন। ফেসবুকে প্রতিদিন অনেকেই সরকারকে নিয়ে নানা মন্তব্য করে, সবকিছু আমলে নিলে সংসদ অন্য কাজ করতে পারবে না। তবুও বিষয়টি যেহেতু বিরোধীদলীয় নেতা জানিয়েছেন, আমরা তা খেয়াল করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।’

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪৪ মিনিট আগে
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। গতকাল সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে...
৩ ঘণ্টা আগে
বিএনপির উদ্দেশ ও ফ্যাসিবাদ কাঠামোর কথা উল্লেখ করে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে —এটা আমরা চাই না। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য যুদ্ধ করে নাই।
১ দিন আগে