
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম।
গতকাল সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মহাসচিব সিঙ্গাপুরে গেছেন।
জানা গেছে, ফখরুল দম্পতি প্রায় এক সপ্তাহ পর দেশে ফিরবেন।
এর আগেও চিকিৎসার জন্য তারা একাধিকবার সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যান।
২০১৫ সালে কারাবন্দী থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারামুক্ত হয়ে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য সেখানে যেতে হয় তাকে।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
৩ ঘণ্টা আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও বিএনপির পক্ষ থেকে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
১০ ঘণ্টা আগে