
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।’
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় নিহত আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সোমবার বিকেলে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নাসীরুদ্দীন এ কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহতদের (হত্যার) বিচার বাংলার মাটিতে হবে। ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাব।’
আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছিল উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ‘আমদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।’
এ সময় এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আজাদ সরকারের কবর জিয়ারত করেন।
উল্লেখ, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট বিকেলে নিজ বাড়ির সামনে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা হয়।

শপথ গ্রহণ শেষে বুধবার বিকেলে নুসরাত তাবাসসুম ও এনসিপির আরেক সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু মোহাম্মদপুরের রায়েরবাজারে যান। সেখানে তাঁরা প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জাতীয় নেতাদের উত্তরসূরিদের অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তৃত করছে। দলীয় সূত্র বলছে, বর্তমানে শুধু সদস্য সংগ্রহ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক পরিবার, আন্দোলনভিত্তিক সংগঠন এবং সাবেক রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে...
১৬ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে সদ্য গঠিত কমিটি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে ক্ষোভ, অসন্তোষ ও কোন্দল প্রকাশ্য হয়েছে। কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। দেশের বিভিন্ন স্থানে সংক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন।
১৬ ঘণ্টা আগে
প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।
১ দিন আগে