
প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।
এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহদপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
এনসিপি জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলটির প্রবাসীদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের’ দেখভাল করবে নবগঠিত গ্লোবাল ডায়াস্পোরা সেল। ২৬টি দেশে এরই মধ্যে কমিটি করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা ও দলের জন্য আর্থিক অনুদান সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
নবগঠিত সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সহপ্রধান হিসেবেও রয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক পদ ছেড়ে দিয়ে দলের অভ্যন্তরে ত্যাগের রাজনীতির দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি। এর ফলে তাঁকে প্রবাসীদের মধ্যে এনসিপির বিস্তার ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশিদের হত্যা করছে এবং এটিকে ‘অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে চালিয়ে দিচ্ছে। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০০০ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ভারত সরকার কোনো আন্তর্জাতিক তোয়াক্কা না করেই বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে বলে...
২১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নবাগত নেতা-কর্মীদের যাচাই-বাছাই, মূল্যায়ন করে যোগদান সম্পন্ন করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে দলটি। আজ রোববার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
১ দিন আগে
স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
১ দিন আগে
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (১০ মে) রাতে রওনা করবেন তিনি। সেখানে একটি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
১ দিন আগে