
বিএনপিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করেন না যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর প্রায় ৪০ মিনিট পর সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
বিএনপির অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই প্রশ্নের জবাবে নিখিল বলেন, ‘আপনারা কাকে প্রতিপক্ষ বলছেন জানি না। বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তারা একটি বিচ্ছিন্ন দল।’
যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তাদের (বিএনপি) জন্ম হয়েছে মানুষ খুনের মধ্য দিয়ে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকাকালে কী তাণ্ডব চালিয়েছে, সেটা জাতি দেখেছে। তাদের জন্ম হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। তারা একটি জঙ্গি সংগঠন।’ প্রথমবার সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।
এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।
২ ঘণ্টা আগে
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
১ দিন আগে
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে দলীয় পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান দলীয় পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ...
১ দিন আগে