
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ ত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরই দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পূর্বপ্রস্তুতি না থাকায় অনেক এরই মধ্যে আর্থিক সংকটে পড়েছেন। ই-মেইল ও মেসেজের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমান্ডকে ৫০ হাজার কর্মী নিজেদের করুণ অবস্থার কথা জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ দাবি করে দলটি। সেখানে বলা হয়, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইল ও মেসেজের মাধ্যমে তাঁদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাঁদের পরিবার বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না।
পোস্টে আরও বলা হয়, দেশে বা প্রবাস থেকে যারা দুস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আগ্রহী, তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে দুস্থদের তথ্য সরবরাহ করা হবে। সেখানে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected] এবং হোয়াটসঅ্যাপ +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭।
গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আর্থিক সংকটে আছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়েছেন। এতে দলটির কেউ কেউ সাহায্য-সহযোগিতাও করেছেন। সহযোগিতাকারীদের আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে। তবে কারও ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে নিষেধ করা হয়েছে।
আওয়ামী লীগ দাবি করেছে, জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সেই তথ্য দলটি এখনো সংগ্রহ করছে।
হামলা-মামলার চিত্র তুলে ধরে পোস্টে বলা হয়, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর। তাঁদের সবকিছুই লুট করেছে ‘বিএনপি’ ও ‘জামায়াতের’ সন্ত্রাসীরা। মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ থেকে ১০টি পর্যন্ত ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।

আশঙ্কা ও অভিযোগের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এবং প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
১০ মিনিট আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
৪৪ মিনিট আগে
সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরে গড়ে ওঠা একজন শক্তিশালী ছাত্রনেতা। নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তিনি নেতৃত্বে এসেছিলেন।’
৩ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
৭ ঘণ্টা আগে