আবারও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। তাই দুই পক্ষকেই ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আম প্রতীকের দলটির দুই পক্ষের শুনানি শেষে ইসি সিদ্ধান্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির বর্তমান চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু অংশের শুনানি করেছে ইসি। আরেক পক্ষ ফরিদুজ্জামান ফরহাদ অংশের শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার।
ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার শুনানি শেষে শেখ ছালাউদ্দিন ছালু সাংবাদিকদের বলেন, ‘ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনো আমার নামই আছে। কমিশন বলেছে, তারা তো একটি আবেদন দিয়েছে। এটি খণ্ডন করে আপনি একটি চিঠি দেন।’
জানা যায়, এর আগে ২০১৪ সালে ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে এনপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলটির নেতৃত্ব নিয়ে টানাটানি শুরু হয়। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে ড. ফরহাদ প্রথম ইসির কাছে ‘আম’ প্রতীক দাবি করে আবেদন করেন। পরে দুই পক্ষের শুনানি শেষে ২০১৬ সালের মে মাসে ইসি সিদ্ধান্ত দেয় যে আম প্রতীক নিলুর হাতেই থাকবে।
জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ১৯ জুলাই ২০০৭ সালে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। পরে ২০০৮ সালে আম প্রতীক নিয়ে ইসির নিবন্ধন পায় দলটি। দলটি বর্তমানে দুইটি অংশে বিভক্ত। একটি বিশ দলীয় জোটের শরিক অপরটি এনডিএফ নামে নতুন জোটের নেতৃত্ব দিচ্ছে।

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আত্মস্বীকৃত ধর্ষণকারী এবং হত্যাকারীদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদের সহযোগিতা করা, অন্যায়ের পক্ষে...
৫ ঘণ্টা আগে
তারিকুল ইসলাম বলেন, ‘সরকার যত দিন জনগণের পক্ষে কাজ করবে, আমরা বলব—বিএনপি সরকার বারবার দরকার। কিন্তু সরকার যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।’
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে এখন দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে ‘ইনসিকিউরিটি’ বা অনিরাপত্তাবোধ চলছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, বর্তমান প্রজন্মের যাঁরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন...
১১ ঘণ্টা আগে
দলের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের পক্ষে ছিলেন না বলে দাবি করেছেন তিনি। জামায়াত জোটের বিপক্ষে থাকায় এই দুই ব্যক্তির একজনকে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দলে...
১২ ঘণ্টা আগে