
আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ দেশের সাংগঠনিক জেলা-উপজেলা পর্যায়ে বিজয় শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ রোববার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি হিসেবে বলা হয়েছে—
১) সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
২) ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
৩) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
৪) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।
৫) সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে মহান বিজয়ের মাসের যে কোনো উপযোগী দিনে বিজয় শোভাযাত্রা ও বিজয় মেলার আয়োজন।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এ ছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হয়— ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর ২ লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
উল্লেখ, গতকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ। তিনি বলেছেন, এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরোধিতা করার জন্য বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
১২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান...
২১ ঘণ্টা আগে