
দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত ব্যবসায়ী এ কে আজাদ। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
স্বতন্ত্র জোট থেকে বিরোধী দল করা নিয়ে প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু মাত্র ১১টি সিট পেয়েছে জাতীয় পার্টি, স্বতন্ত্র পেয়েছে ৬২টি সিট।’
তিনি আরও বলেন, ‘অলরেডি আমাকে অনেক বিদেশি ফোন করেছে যে আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন কি-না। আমি বলেছি যে, সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ওনার আলোচনার বাইরেতো আমরা যেতে পারব না।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা...
১৪ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক...
২০ ঘণ্টা আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা ৫ আগস্টের পর ৭ আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন আমাদের নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করেনি। আহত বন্ধুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি, ভাবনা জাতি দেখেনি। কিন্তু এই বিপ্লবের বেনিফিশিয়ারি আপনারা।’
১ দিন আগে