
বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালু এবং দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের জন্য ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) নেতারা।
আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এই অনুরোধ জানান জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
বারিধারায় ভারতীয় দূতাবাসে এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।
সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে হাইকমিশনার হিসেবে বাংলাদেশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রণয় ভার্মাকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সাক্ষাতে আমরা বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।’
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বিশেষ করে দুই দেশের মানুষের সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিস্তা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন এবং শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
২ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৪ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে
১ দিন আগে