মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত এপ্রিলের পূর্বাভাসে সংস্থাটি বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ হবে বলে ধারণা দিয়েছিল। অর্থাৎ তিন মাসের ব্যবধানে পূর্বাভাস শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্ট কমিয়েছে বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) জুলাই ২০২৬ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এডিবি বলছে, শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও পণ্যবাজারে সৃষ্ট অস্থিরতার প্রভাব পড়েছে উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিকাংশ অর্থনীতিতে। ফলে ২০২৬ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে, যা এপ্রিলে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্ট কম। ২০২৫ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশের জন্য ২০২৭ সালের প্রবৃদ্ধি পূর্বাভাসও ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশে নামিয়েছে এডিবি। তবে চলতি বছরের মূল্যস্ফীতির পূর্বাভাস ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে আগামী বছরের মূল্যস্ফীতির পূর্বাভাস ৮ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৮ শতাংশ করা হয়েছে।
এডিবির প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্কের ভাষ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজারে যে ধাক্কা তৈরি হয়েছে, তার প্রভাব প্রত্যাশার তুলনায় দীর্ঘস্থায়ী হতে পারে। জ্বালানির পাশাপাশি সার ও অন্যান্য পণ্যের মূল্য এবং সরবরাহব্যবস্থাও এ পরিস্থিতির কারণে চাপে পড়ছে। ফলে প্রবৃদ্ধি ধরে রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করা নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে এশিয়ার বড় অর্থনীতিগুলোর মধ্যেও প্রবৃদ্ধি পূর্বাভাসে কাটছাঁটের চিত্র উঠে এসেছে। ভারতের চলতি বছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৬ শতাংশ করা হয়েছে। তবে ২০২৭ সালের জন্য দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস ৭ দশমিক ৩ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চীনের অর্থনীতির পূর্বাভাসে কোনো পরিবর্তন আনেনি এডিবি। সংস্থাটির মতে, শক্তিশালী রপ্তানি এবং অবকাঠামো খাতে বিনিয়োগের জোরে চলতি বছর দেশটির প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছর ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। ফিলিপাইনের প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ৩ শতাংশ, মালয়েশিয়ার ৪ দশমিক ৬ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশ এবং ফিজির ২ দশমিক ৭ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। তবে ইন্দোনেশিয়ার ৫ দশমিক ২ শতাংশ এবং ভিয়েতনামের ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। থাইল্যান্ডের প্রবৃদ্ধি ২ শতাংশ এবং পাকিস্তানের ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির হিসাবে, ২০২৬ সালে উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২৫ সালে ছিল ৩ শতাংশ।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামীকাল শুক্রবার চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৬ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
১৫ ঘণ্টা আগে
‘তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভাইয়ের শাহাদাতের পূর্বের সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, এর পর হতে ও আমার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সকল হিসাব দ্রুততম সময়ে পাবলিক করা হবে।’
১ দিন আগে