
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হওয়া ইতিবাচক। তবে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন করার সুযোগও বন্ধ করতে হবে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল। এই রায় বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে ইনশা আল্লাহ।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে এই রায়ের প্রেক্ষাপট তৈরির দিকে। নব্বইয়ের দশকে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন হয়েছিল, তা দেশের বিদ্যমান সাংবিধানিক সুবিধার সুযোগ নিয়েই পতিত ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক বিবেচনা নিয়ে এসে কাউকে এগিয়ে দেন আর কাউকে ফেলে রাখেন, তাহলে তো সেই ব্যক্তি বাংলাদেশের মানুষের ক্ষতি করছেন, মানবতার ওপর আঘাত করছেন। এটাই ১৭ বছর ধরে হয়েছে...
১০ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ বন্ধে প্রস্তাব দিয়েছে দলটি। ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয়...
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারি দল বলেছিল, অধিকাংশ জনগণ যদি “হ্যাঁ”-এর পক্ষে রায় দেয়, তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাঁরা বলেছিলেন, গণভোটে “হ্যাঁ” বলুন। কিন্তু যখন তাঁরা (সরকার) ক্ষমতায় চলে গেলেন, তখন তাঁরা “হ্যাঁ” ভুলে গেলে
১৪ ঘণ্টা আগে
টক শোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? খালেদা জিয়া তো পালাননি। হাসিনা যে কী নিষ্ঠুর হতে পারে, তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না। হিটলারের দল ফিরে আসতে পারেনি...
২ দিন আগে