
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশের উপকূলীয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা বা ঝোড়ো হাওয়ার প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর ও উপকূলীয় নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বর্ষণের তীব্রতা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ-পশ্চিম উপকূলে সৃষ্ট নিম্নচাপটির কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
২১ ঘণ্টা আগে
সাধারণত বৃষ্টি হলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কম থাকে। তবে আজ সকালে বৃষ্টির দেখা মিললেও দূষণ কমেনি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
সড়ক ও নদীর বাঁধ ভাঙন রোধ এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে ‘বিন্না ঘাস’ (ভেটিভার গ্রাস) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি এবং প্রকল্প চিহ্নিত করতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা...
১ দিন আগে
শরৎ কাল শুরু হয়েছে তিন দিন হলো। তবে সকাল বেলার আবহাওয়া বলছে যেন বর্ষা এখনো ফুরোয়নি। আজ সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আকাশের দেখা মিলল। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
১ দিন আগে