দেশে উন্নয়নের নামে ক্ষমতাসীনেরা ২২০টি আশীর্বাদপুষ্ট পরিবার তৈরি করেছে। এসব পরিবার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করছে। এমনটাই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার সকালে ছাত্রদলের নতুন কমিটির পক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনেরা ২২০টি আশীর্বাদপুষ্ট পরিবার তৈরি করেছে। এরাই হাজার কোটি টাকা লোপাট ও পাচার করছে।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি। বিএনপির এই আন্দোলন চলবে এবং রাজপথে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে।’
আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন আবদুল মঈন খান। তিনি বলেন, ‘গণতন্ত্রকে ভয় পায় বলেই ক্ষমতাসীনেরা বেগম জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে।’
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত শোভাযাত্রা পুলিশের বাধায় ভেস্তে গেছে। শোভাযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আজ নারী দিবস। সেখানে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজ আমাদের শান্তিপূর্ণ র্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ডিএমপির মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘যেটা পারমিশন ছিল—ওনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দিইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।’
র্যালি কেন করতে দিলেন না—এমন প্রশ্নের জবাবে ফারজানা ইয়াসমিন বলেন, ‘ওনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজ জুম্মার সময় গাড়ি চলাচল করছে। এই র্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সে জন্য আমরা সেটা করতে দিইনি। যতটুকু পারমিশন ছিল ততটুকু আমরা করতে দিয়েছি।’
নারী দিবসে মহিলা দলের র্যালি উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও উপস্থিত ছিলে সেখানে।

পবিত্র ঈদুল আজহায় বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দল ও সরকারের বিরুদ্ধে চলমান নানা ‘অপপ্রচার’ প্রতিরোধ এবং সরকারের গত তিন মাসের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈদের সময় মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৫ আগস্টের পরে বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। তারই অংশ হিসেবে বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম, বিএনপি এসে আওয়ামী লীগের পথেই হাঁটছে...
৬ ঘণ্টা আগে
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
২ দিন আগে