
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এটা জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ না। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।’
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জয়নগর লিয়াকত আলী উচ্চবিদ্যালয় মাঠে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।’
আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে সেই আইনি ব্যবস্থা ও অবকাঠামো আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারে যেসব বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আাইন) নিয়ে আলাপ হয়েছে—সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।’
র্যাবের স্যাংশন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তাঁরাও বলেছেন, র্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া, তাঁরা এটা দেখবেন এবং র্যাবের বিষয়ে বিবেচনা করবেন।’
গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

বিএনপি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মানছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি মূল সংস্কারগুলোই মানছে না। তারা তাদের মনের মতো করে, তাদের ইশতেহার অনুযায়ী হয়তো সংস্কার করতে চান। যদি তাদের ইশতেহার অনুযায়ী
১১ ঘণ্টা আগে
সরকার কর্তৃক ৪২টি জেলা পরিষদে ‘দলীয় ব্যক্তিদের’ প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের এমন পদক্ষেপকে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ এবং একই সঙ্গে ‘আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ’ বলে মন্তব্য....
১৮ ঘণ্টা আগে
উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন...
২ দিন আগে
সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
২ দিন আগে