
আওয়ামী লীগের আগামী দিনের কর্মসূচি নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা নানা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশসহ অক্টোবরজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে। ৭ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হবে, সেদিন জনসভা হবে। সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের জেলার নেতা-কর্মীদের উপস্থিত থাকা অপরিহার্য। ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ হবে। ভাঙ্গায় একটা সমাবেশের প্রস্তাব থাকলেও সেটা অনুমোদন হয়নি। ১৩ অক্টোবর কাঁচপুরে শান্তি সমাবেশ হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস। সেই দিনটি জাতীয়ভাবে উদ্যাপন করা হবে।
২৩ অক্টোবর আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশ করব। ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে। সেদিন কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ যৌথ সভা হবে।’
কাদের বলেন, ‘এ মুহূর্তে ঢাকা ও আশপাশে কর্মসূচির আয়োজন করার দরকার আছে।’

‘তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভাইয়ের শাহাদাতের পূর্বের সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, এর পর হতে ও আমার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সকল হিসাব দ্রুততম সময়ে পাবলিক করা হবে।’
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাইয়ের বিপক্ষে নানা কলাকৌশলের মধ্য দিয়ে অবস্থান নিতে চায় অনেকে। অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে। নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করে।
৮ ঘণ্টা আগে
৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা
৯ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে যুবদল-সংশ্লিষ্ট যেকোনো খবর প্রকাশের আগে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।
১০ ঘণ্টা আগে