
নিজেকে কড়াইলের সন্তান দাবি করে আজীবন কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল ক্ষমতায় গেলে তাঁদের আবাসনের কষ্ট দূর করার জন্য বহুতল ভবন গড়ে ছোট ছোট ফ্ল্যাট তাঁদের নামে বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
কড়াইলবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের এলাকারই সন্তান। যত দিন বেঁচে থাকব, যত দিন আল্লাহর রহমত থাকবে, আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে আমি থাকব।’
তিনি আরো বলেন, ‘আমি আগে থাকতাম ক্যান্টনমেন্টে। এখন এসে উঠেছি গুলশানে। আপনাদের আরও কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। আপনাদের বিপদে-আপদে যতটুকু পারি, সাধ্যমতো পাশে থাকব। আমি এই এলাকার মানুষের পাশে থাকব।’
কড়াইলের মানুষের আবাসনের সমস্যার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কড়াইলবাসীর থাকার কষ্টটা আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে আমরা উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন, তাঁদের নাম নিবন্ধন করে তাঁদের নামে ছোট ছোট ফ্ল্যাট করব এবং ফ্ল্যাটগুলো তাঁদের নামে আমরা দিতে চাই।’
তারেক রহমান বলেন, ‘এখানে বাচ্চাদের স্কুলের পাশাপাশি খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমরা চাই—বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে—দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। কড়াইলবাসীকে চিকিৎসার জন্য যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকায় ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে—এইভাবে আপনাদের এলাকাটিকে আমরা গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই।’
কড়াইলবাসীর জন্য কল্যাণকর কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ওই যে বড় দালানে যে মানুষগুলো থাকে, তাদের সন্তানেরা যেমন লেখাপড়ার সুযোগ-সুবিধা পায়। আমরা চাই, কড়াইলবাসীদের সন্তানেরাও যাতে একইভাবে লেখাপড়ার সুযোগ পায়। একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায়, চিকিৎসার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।’
বিএনপি মানুষের জন্য রাজনীতি করে মন্তব্য করে চেয়ারম্যান বলেন, ‘বিএনপি এর আগে যতবার দেশ পরিচালনা করেছে, মানুষের কাছে যে জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার। আজকে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই; আমি জানি না, এটা নির্বাচনী আচরণবিধিতে পড়বে কি না, কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আল্লাহর রহমত নিয়ে করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, আমি কয়েকটি কাজ এখানে করতে চাই।’
তারেক রহমান আরো বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান। আমি আমার দলের একজন কর্মী। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। কীভাবে আপনাদের জীবনযাত্রা ভালো হতে পার—সেটাই আমাদের লক্ষ্য।’
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। এতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।

ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়।
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা...
৬ ঘণ্টা আগে
জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১ দিন আগে