
রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার সরকারি উদ্যোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এসব শিল্পপ্রতিষ্ঠান আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত উদ্যোগেই পুনরায় চালুর দাবি জানিয়েছেন জোটের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ‘পুনর্বিনিয়োগ’, ‘পুনর্গঠন’, ‘দীর্ঘমেয়াদি ইজারা’, ‘যৌথ উদ্যোগ’ ও ‘কৌশলগত অংশীদারত্ব’-এর মতো বিভিন্ন কাঠামোর মাধ্যমে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগ ‘রাষ্ট্রীয় সম্পদের ওপর করপোরেট পুঁজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ’ দাবি করে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পকে পরিকল্পিতভাবে অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় বিনিয়োগ ও আধুনিকায়ন না করার মাধ্যমে সংকটে ফেলা হয়েছে। পরে লোকসানকে অজুহাত হিসেবে ব্যবহার করে শিল্পপ্রতিষ্ঠানগুলো বেসরকারি মালিকানায় হস্তান্তরের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) রাষ্ট্রায়ত্ত পাঁচটি করপোরেশনের আওতাধীন ৪৪ শিল্পপ্রতিষ্ঠান দেশি-বিদেশি বেসরকারি কোম্পানির বিনিয়োগের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে।
সমাবেশে অন্য বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, ভূমি ও অবকাঠামো জনগণের সম্পদ। এসব সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ দুর্বল করা জাতীয় স্বার্থের পরিপন্থী। ৪৪ প্রতিষ্ঠানের নির্বাচন, সম্পদের মূল্যায়ন, ইজারা বা যৌথ বিনিয়োগের শর্ত এবং রাষ্ট্রের মালিকানা কতটুকু থাকবে—এসব বিষয়ে জনসমক্ষে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
সমাবেশ থেকে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার উদ্যোগ অবিলম্বে বন্ধ, প্রস্তাবিত ৪৪ প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা ও মূল্যায়ন প্রকাশ, শ্রমিক সংগঠন, অর্থনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞদের অংশগ্রহণে জাতীয় আলোচনা আয়োজন এবং বন্ধ চিনিকল, পাটকলসহ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের আধুনিকায়ন করে পুনরায় চালুর দাবি জানানো হয়।
এ সময় রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকল আধুনিকায়নের দাবিতে চিনিকল সংগ্রাম কমিটি ঘোষিত আগামী ১০ আগস্ট ঢাকায় সমাবেশ ও স্মারকলিপি কর্মসূচির প্রতিও সমর্থন জানান নেতারা।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।

‘হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়...’
১ ঘণ্টা আগে
রাজধানীসহ সারা দেশে চলমান তীব্র গ্যাস-সংকট অবিলম্বে নিরসনের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি। মিছিলপূর্ব সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, এলএনজি আমদানিনির্ভর নীতিকে জোরদার করার অংশ হিসেবে দেশে কৃত্রিমভাবে গ্যাস-সংকট সৃষ্টি করা হয়েছে...
২ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত এবং সশস্ত্র হামলা করেছেন বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজ থেকে
২ ঘণ্টা আগে
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
৩ ঘণ্টা আগে