
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ দাবি করেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করেন। এ সময় মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের হামলা রাজনৈতিক সহিংসতার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত।

রাজধানীসহ সারা দেশে চলমান তীব্র গ্যাস-সংকট অবিলম্বে নিরসনের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি। মিছিলপূর্ব সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, এলএনজি আমদানিনির্ভর নীতিকে জোরদার করার অংশ হিসেবে দেশে কৃত্রিমভাবে গ্যাস-সংকট সৃষ্টি করা হয়েছে...
২৯ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার সরকারি উদ্যোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এসব শিল্পপ্রতিষ্ঠান আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত উদ্যোগেই পুনরায় চালুর দাবি জানিয়েছেন জোটের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝি
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজ থেকে দেওয়া অ্য
১ ঘণ্টা আগে
এই গুলি নিয়ে আওয়ামী লীগ থেকে প্রচার আছে যে, হাসিনাকে বিপদে ফেলার জন্য স্নাইপার দিয়ে সাধারণ মানুষের ওপর এমন গুলি করা হয়েছে। এ রকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। অথচ পুলিশের হাতে যেই চাইনিজ রাইফেল আছে সেটাও এই ধরনের বুলেট বহন করে। একজন সাবেক সেনা কর্মকর্তা হয়ে সাবেক উপদেষ্টা এ নিয়ে
৩ ঘণ্টা আগে