
খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সালের মাঝামাঝি থেকে সারা দেশে সমাবেশ করেছিল বিএনপি। এরপর ওই বছরের ডিসেম্বরে রাজধানীতে বিভাগীয় সমাবেশ করে দলটি। যার পাল্টা রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ। এরপর গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিএনপির পাল্টা সমাবেশ করেছিল আওয়ামী লীগও।
আওয়ামী লীগ নেতাদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, এ জন্য সতর্কতার অংশ হিসেবে তাঁদের নেতা-কর্মীরাও মাঠে থাকবে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
১৯ মিনিট আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
২ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৩ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৫ ঘণ্টা আগে