
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরম সংগ্রহ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করে ফেরদৌস বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। নিজের ব্যক্তি, পারিবারিক জীবনে কোনো শত্রু নেই। সবাই আমার বন্ধু। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’
ঢাকা-১০ আসনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক বলেন, ‘আসনটি যে এলাকার মধ্যে পড়েছে, সেটি দেশ সৃষ্টির সঙ্গে জড়িত। এখানে নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে।’
রাজনীতিতে হুট করে আগমন নয়, ফেরদৌস বরাবরই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘গত ১০ বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্বাচনে প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত ছিলাম। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’
তিনি আরও বলেন, সিনেমায় আড়াই ঘণ্টায় একটি জনজীবনে পরিবর্তন নিয়ে আসে নায়ক। সেখানে পাঁচ বছরে একটি এলাকায় অনেক কিছু করা সম্ভব।
গত রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস।

দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৩ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সমীচীন নয়। সাশ্রয়ের কথা বলে রাজনীতি করা দলগুলো রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এতগুলো গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে, তা সাশ্রয় করা গেলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে সামান্য...
১ দিন আগে
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
২ দিন আগে