
সিলেটের হবিগঞ্জে হামলা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা-কর্মীদের কারও হাত, কারও পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পোস্টে এই অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়।’
উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন লিখেছেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে।’
হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় এবং গাড়িচালক থেকে শুরু করে মিডিয়া টিমের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালায় বলে জানিয়েছেন তিনি।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস ইসলামের ওপরও হামলা করা হয় বলে উল্লেখ করেছেন নাসীরুদ্দীন। তিনি লিখেছেন, ‘হবিগঞ্জের স্থানীয় নেতা-কর্মীদের ওপর নির্মমভাবে আঘাত করা হয়। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে, কারও পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছে।’
এই হামলাকে ‘ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন। তিনি লিখেছেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, তাদের মদদদাতা এবং দায়িত্ব পালন করতে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে।’
আরও পড়ুন:

বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সমীচীন নয়। সাশ্রয়ের কথা বলে রাজনীতি করা দলগুলো রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এতগুলো গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে, তা সাশ্রয় করা গেলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে সামান্য...
৭ ঘণ্টা আগে
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১ দিন আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১ দিন আগে