
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় রাশেদ খান এ দাবি তোলেন।
জাতীয় প্রেসক্লাবের সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে।
রাশেদ খান বলেন, সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়া হচ্ছে। একদিকে জামায়াত ও এনসিপি লংমার্চের কর্মসূচি দিচ্ছে, অন্য দিকে মাঠে নেমে অরাজকতা তৈরি করছে আওয়ামী লীগ।
রাশেদ আরও বলেন, বর্তমান বিএনপি সরকারকে একই সঙ্গে দুটি ভিন্নমুখী বিরোধী রাজনৈতিক শক্তিকে সামলাতে হচ্ছে—যাদের একটিকে তিনি ‘হঠকারী’ ও অন্যটিকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে বর্ণনা করেন।
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন তাঁদের দাবি মানলে ককটেল আর ফুটবে না। তিনি যে কথা বলেছেন, তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা বেরিয়ে আসবে যে, কারা এই ককটেল বিস্ফোরণ ও (বাস-ট্রেনে) অগ্নিসংযোগের কাজের সঙ্গে জড়িত।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে রাজধানীর নেভিগলি এলাকায় বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিএনপি নেতাদের পক্ষ থেকে আনা ‘১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার নয়’-সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে পাটওয়ারী বলেন, তাঁরা রাজপথে মূল আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
নাসীরুদ্দীন জানান, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ তিনটি সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা রাজপথে রয়েছেন।
ককটেল বিস্ফোরণ-সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও স্পষ্ট করেন, এসব দাবি বাস্তবায়িত হলে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সুযোগ ও অপতৎপরতা বন্ধ হয়ে যাবে। ফলে তাদের কর্মী-সমর্থকদের পক্ষে রাজধানীতে নাশকতা বা ককটেল বিস্ফোরণ ঘটানোর কোনো সুযোগ থাকবে না।

বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সমীচীন নয়। সাশ্রয়ের কথা বলে রাজনীতি করা দলগুলো রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এতগুলো গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে, তা সাশ্রয় করা গেলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে সামান্য...
১১ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১৯ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
২১ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১ দিন আগে