জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারে আওয়ামী লীগের সমাবেশ বক্তব্য রাখেন কাদের।
সমাবেশে বিএনপির এমপিদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে কাদের বলেন, ‘জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।’
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের অর্থ পাচারের টাকা ধরা পড়েছে সিঙ্গাপুরে। দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। সুইস ব্যাংকে টাকা। দেশে দেশে বিলাসবহুল মার্কেট। বিএনপি নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশ অনুমতি পায়নি। অনুমিত পাওয়ার আগেই কি করেছে তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। পুলিশ তল্লাশি করে কি পেল ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করেছিল। ফখরুল সাহেব কোথা থেকে আসে এত টাকা?’
বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘আজকে পল্টনে গেলেন না। হাফ ডিফিট হয়ে গেছে। ঢাকা আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।’
বিএনপি নিয়ে তিনি আরও বলেন, ‘এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ এক লয়ার টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন, আমি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র্যাব, পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছি। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শোনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছে।
সেতুমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপি ক্ষমতা দখলের খোয়াব দেখেছিল। কিন্তু ১০ ডিসেম্বরের আগেই কি হলো? পুলিশ তাদের কার্যালয়ে গিয়ে ১৬০ বস্তা চালসহ ডাল পেল। তারা সমাবেশের নামে পিকনিক পার্টি করতে চেয়েছিল। ঢাকায় আজ সমাবেশ। কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে ঢাকা সিটি আজ বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মীদের দখলে।’
এর আগে জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও জনসভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গণি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিগত চার মাস ধরে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাঁকে জাতীয় সংসদে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, যারা ইনসাফের কথা বলে, তারা মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে জাতির কাছে ছোট করার চেষ্টা করেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমরা ভুল করেছি। আমরা অর্থনৈতিক উন্নতির দিকে গিয়েছি। কিন্তু মানবাধিকারে উন্নতি করতে পারি নাই। আর ভুল নয়। আমাদের বৈষম্য দূর করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সকল প্রতিহিংসা, জিঘাংসা দূর করে অন্তর্ভুক্তিমূলক...
৩ ঘণ্টা আগে
সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে.....
৪ ঘণ্টা আগে
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শিক্ষামন্ত্রী যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের জন্যই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তাদের জন্যই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। তাদের জন্যই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। সাধারণ এইচএসসি পরীক্ষার
৫ ঘণ্টা আগে