
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়। তারা বঙ্গবন্ধুর রক্তকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। সেই রক্তই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চলেছে। ষড়যন্ত্রকারীরা শারীরিক হত্যাকাণ্ডের পরিবর্তে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে।
আজ মঙ্গলবার ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোক থেকে শক্তিতে নৌ খাতের জয়যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সচেতন থাকতে হবে। যদি আমরা এবার ব্যর্থ হয়ে যাই তাহলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে। আমাদের শপথ নিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর মতো সাহসী, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরও বেশি ঋণী করে গেছেন। তাঁর রক্তের ঋণ শোধ করতে পারব না। কাজের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারব।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি নির্মম হত্যাকাণ্ড। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। পৃথিবীর দেশে দেশে হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো এমন জঘন্যতম হত্যাকাণ্ড হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো এত বড় হত্যাকাণ্ডের বিচার হবে না—খুনি চক্ররা এটা সংবিধানে সংযোজন করেছিল।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।।
প্রতিমন্ত্রী এর আগে বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। তিনি পরে ঢাকা সদরঘাট টার্মিনালে জাতীয় শোক দিবস উপলক্ষে বিআইডব্লিউটিএ আয়োজিত দোয়া মাহফিল, নাবিক ও ঘাট কর্মীদের মাঝে খাদ্য বিতরণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৬ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৯ ঘণ্টা আগে