
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের দাবি মেনে না চললে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আজ শনিবার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মুজিবুর রহমান বলেন, ‘গণতন্ত্রের মূল কথাই হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের মূল্যায়ন ও সম্মান করা।’ এ সময় তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বিশেষ করে নির্বাচন ও গণভোটের মতো মৌলিক বিষয়গুলোয় জনগণের রায়কে তোয়াক্কা না করার একটি প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, যত দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জনগণের এই ভোট ও রায়কে সম্মান না জানাবে, তত দিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করা যায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জামায়াতে ইসলামী সর্বদা আপসহীন।
সময় ক্ষেপণ না করে অবিলম্বে জনগণের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান মুজিবুর রহমান। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের যে শপথ, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার নিশ্চিত করা না হয়, তবে দেশজুড়ে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে। রাজধানীর মহাখালীতে আজ শনিবার ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থানে ১০ থেকে ১১ জন নারী নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন নারী হচ্ছেন শ্রমিক। একজন নারী মাছ ব্যবসায়ী ছিলেন, আরেকজন বাসা-বাড়িতে কাজ করতেন। আরও অসংখ্য নারী শ্রমিক আহত হয়ে আছেন। তাদের চিকিৎসা ও সহায়তা দিতে হবে সরকারকে। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নারী শ্রমিকদের অধিকার...
২ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের পর আজ শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। যে কারণে এই বৈঠকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১৮ ঘণ্টা আগে
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহত দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে