
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটিসহ ছাত্রদের অনাগত নতুন দলের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না।’
মির্জা ফখরুল বলেন, দেশে চলমান প্রেক্ষাপটে যে উদ্বেগের বিষয়গুলো ছিল তা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারের বিভিন্ন বাহিনীর সামনেই ঘটনাগুলো ঘটেছে। এটা সার্বিকভাবে দেশের স্থিতিশীলতা বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে নানাভাবে সুযোগ করে দিচ্ছে কথা বলার।
মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য আমরা সরকারকে আবারও তাগাদা দিয়েছি। সংস্কার কমিশনগুলোতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছি।’
প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় নিয়ে আসা এবং বিচার, লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অতিদ্রুত সরকার নির্বাচনের ব্যবস্থা করছেন বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনগণও প্রত্যাশা করছে।’
সরকারের পক্ষ থেকে রোডম্যাপের বিষয়ে জানানো হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা কবে জানাবেন ওনারা ঠিক করবেন, সম্ভবত ১৫ তারিখের মধ্যেই উনারা কিছু একটা বলবেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরে, কেবল ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। আমরাও চাই যে, ফাঁসির রায় কার্যকর হোক...’
২ ঘণ্টা আগে
সরকার জুলাইয়ের চেতনা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে
৬ ঘণ্টা আগে