
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা এবং ১৪৪ ধারা জারির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।
আজ বুধবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী অভিযোগ করেন, ভিন্নমত দমনে সরকার পূর্ববর্তী সরকারের মতো কৌশল অনুসরণ করছে।
মুদ্দাসসির বলেন, তারেক রহমানের মধ্যে শেখ হাসিনা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ভিন্নমত দমনের জন্য হাসিনার কায়দায় তারা বালুর ট্রাক দিয়ে এনসিপির বিক্ষোভ মিছিল আটকানোর চেষ্টা করেছে। কিন্তু যারা ১৭ বছরের দানবীয় শাসন থেকে দেশকে মুক্ত করেছে, বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করেছে, তাদের বালুর ট্রাক দিয়ে আটকানো যাবে না।
দেশের বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কথা উল্লেখ করে মুদ্দাসসির বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ-সংকট রয়েছে। ঢাকায় অনেক মানুষের ঘরে গ্যাস নেই এবং কলকারখানা ও সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। সরকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপি দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।
বাকের মজুমদার বলেন, নির্বাচনের আগে তাদের যে পরিকল্পনা ছিল, গত পাঁচ মাসে তা স্পষ্ট হয়েছে—কীভাবে মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া যায় এবং সভা-সমাবেশে হামলা করা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বাকের অভিযোগ করেন, সরকার ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে ব্যবহার করে সহিংসতা সৃষ্টি করছে।
আবু বাকের মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ বালুর ট্রাক দিয়ে আন্দোলন দমাতে পারেনি, আপনারাও খালি ট্রাক দিয়ে পারবেন না। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মগজে যে পরিবর্তন ও গণতন্ত্রায়ণ হয়েছে, তা আপনারা বুঝতে পারছেন না।’
ছাত্রশক্তির এ নেতা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে দমন-পীড়ন ও হামলার পথ অনুসরণ করা হলে সরকারের বিরুদ্ধে জন-অসন্তোষ বাড়বে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার বিকেলে দলটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়...
৫ ঘণ্টা আগে
উন্নত দেশগুলোতে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। একই সঙ্গে দেশের ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সম্প্রসারণে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের ওষুধশিল্প এক সময় বিদেশেও রপ্তানি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা ও আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না...
৯ ঘণ্টা আগে
জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মারণাস্ত্রের বিপরীতে কূটনীতি, শিক্ষা ও শান্তিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনিদের অধিকার ও তাদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...
১০ ঘণ্টা আগে