Ajker Patrika

হবিগঞ্জে চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হবিগঞ্জে চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে
ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) উড়োজাহাজে করে ঢাকায় আনা হচ্ছে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত এ কথা জানিয়েছেন।

ইয়াসির আরাফাত বলেন, আলিফকে গতকাল মঙ্গলবার রাতেই হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিতে বলা হয়েছে। আলিফ চৌধুরীকে অতিসত্বর ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হচ্ছে।

এনসিপির অভিযোগ, গতকাল ছাত্রদলের নেতা-কর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করে। আলিফ চৌধুরী দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করেছেন চিকিৎসকেরা।

এ প্রসঙ্গে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘১৯ বছরের একটি ছেলের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের ওপর হামলা করছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার ছাত্রদল-যুবদলের হামলায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ও সদর পৌরসভার মেয়রপ্রার্থী মাহবুবুল বারী চৌধুরী মুবিন (৪৪), অ্যাডভোকেট ফারুক উদ্দিন আহমেদ শফি (৪৮), আসলাম হোসেন (৪২), নবীর হোসেন হৃদয় (৩১), নজরুল আমিন (২৮), আরিফ আজাদ (২৮), আকলিমা আক্তার রুমী (২৭), দেওয়ান রোহান (২৬), মোশাররফ হোসাইন (২৯), ইউসুফ আহমেদ (২৮), লুৎফর রহমান (২৬), নূর আলম (২২), আরাফাত সানী (২৩), জিসান আহমেদ (১৫) আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইয়াসির আরাফাত বলেন, ‘গতকাল মঙ্গলবার হবিগঞ্জে বিএনপির সন্ত্রাসীরা এনসিপি নেতৃবৃন্দের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় না, তারা ফ্যাসিবাদী আমলের রাজনীতিই করছে। ক্ষমতা পেয়ে বিএনপি ধরাকে সরা জ্ঞান করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত